- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর অফিস
মায়ানমারে মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ জমিয়ত ও ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে পৌরশহরে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাড. মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
জমিয়তের সহ সভাপতি মাও. এমদাদ উল্লাহ শায়েখ কাতিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাও. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাড. মাও. শাহিনুর পাশা চৌধুরী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাও.গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. আব্দুল হাফিজ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাও. মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা সাইদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ সামছুল ইসলাম, যুব জমিয়তের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।

  • [১]