স্টাফ রিপোর্টার
মায়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা বন্ধের দাবিতে শহরে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখা। বেলা ১১ টায় শহরে আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে বক্তারা রোহিঙ্গা মুসলমান হত্যা, নারী ও শিশু ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে মায়ানমার সরকারের প্রতি আহবান জানান তারা। শান্তিতে নোবেল বিজয়ী ওয়াং শাং সুচির নোবেল বাতিল করার জন্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বক্তারা হত্যাযজ্ঞ বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
সুনামগঞ্জ সদর উপজেলার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ড. মোফাসির আলী, সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মি, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন দিলীপ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সামিনুর রশীদ চৌধুরী সামু, কৃষক নেতা আব্দুল কাইয়ূম,
মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহার, মুহিবুর রহমান মুহিব প্রমুখ।
এদিকে সদর উপজেলার টুকের বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তৌহিদী জনতার উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
টুকের বাজার আনোয়ার উলূম হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মাও. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও মাও. আব্দুর রকিব ও হাফিজ রকিবের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি নুরুল হক, ইউপি সদস্য বরকত আলী, সেচ্ছাসেবক দল নেতা মুস্তাক আহমদ, মাও. গৌছ উদ্দীন, মঈনুল হক, মাও. আব্দুল বারী, ডাঃ ফজলু মিয়া।
উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আ. সালাম, সাইফুল ইসলাম, আসক আলী. আ. রউফ, শাহ ফজু মিয়া, জসিম, মমিন, শাহ আলম, আকবর হুসেন, মাও. মুজাহিদ, নাজমুল, আ. কাইয়ুম, করম আলী প্রমুখ। মানববন্ধন শেষে রোহিঙ্গাদের মঙ্গল ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাও.আব্দুল ওয়াহাব।