স্টাফ রির্পোটার
গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি মায়ানমার আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বন্ধন থিয়েটার। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বন্ধন থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আশীষ বর্মনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের
সভাপতি তারেক চৌধুরী, বন্ধন থিয়েটারের প্রচার সম্পাদক আমজাদ হোসেন, সদস্য আশরাফুল আলম, বিল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,থিয়েটারের সদস্য ফারদিন আহমদ,তামিম খান, হৃদয় বর্মন, শিপা আক্তার, ঝর্ণা বেগম, সমীরন চন্দ কর, দেবাশীষ তালুকদার, উদীচী নাট্য গোষ্ঠীর সদস্য তুষার তালুকদার, কমেডি ক্লাবের সদস্য পিয়াল প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠন বন্ধন থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ভোর হল সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।