স্টাফ রিপোর্টার
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার দুপুরে পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উকিল পাড়া পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাও. জালাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. বদিউজ্জামান, আব্দুল আজিজ, জেলা শাখার সভাপতি মাও. নূর উদ্দিন আহমদ, সহ-সভাপতি মাও. মুসা মুল্লা প্রমুখ।