স্টাফ রিপোর্টার
র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ৯ এর উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ র্যাব কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার তুলে দেন সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের এ এস পি মো. আব্দুল্লাহ, ডি এ ডি মো. আহাম্মদ ও এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।