শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাতক উপজেলার ছনবাড়ী গ্রাম থেকে তাহিরপুর থানার অপহরণ করে হত্যা এবং ছিনতাই মামলার
আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ছাদিকুর রহমান (২৫) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর চাতলপাড় গ্রামের নবী হোসেনের ছেলে ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে গত ৯ মার্চ তাহিরপুর উপজেলার সামনে থেকে মোটরসাইকেল চালক শামীম আহমেদ (১৮)’কে ভাড়ার কথা বলে মোটরসাইকেলসহ অপরহণ করে। পরে সদর উপজেলার রঙ্গারচর গ্রামে নিয়ে হত্যা করে লাশ রঙ্গারচর খালের পাড়ে মাটি চাপা দিয়ে রাখে এবং ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেলটি আত্মসাৎ করে। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানার একটি ছিনতাইয়ের মামলার গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে। গ্রেফতারকৃত আসামী ছাদিকুর রহমান (২৫) কে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)