- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

র‌্যাবের হাতে ৫ বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার থেকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়ের হওয়া মামলার দন্ডপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া মো. ফারুক মিয়া (৩৫) সুনামগঞ্জের সদর থানার রঙ্গারচর গ্রামের আছদ্দর মিয়ার পুত্র। শুক্রবার গভীর রাতে দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে টেংরাটিলা গ্রামের বিলের পার্শ্ব থেকে ছিনতাই মামলার ওই আসামীকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯।
সিলেটের       দক্ষিণ সুরমা থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং ০৯, তারিখ ২৬/৪/২০১৩) দ্রুত বিচার আইনের ৪(১) ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থ দন্ড দেন আদালত।

  • [১]