- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

র‌্যাব মহাপরিচালক এর মাতার ইন্তেকাল

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর সহধর্মিণী ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরীর মাতা রতœগর্ভা সৈয়দ জিন্নাতুন নেছা চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।
বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে সিলেটস্থ আম্বরখানা নিজ বাসভবে না ফেরার
দেশে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
রত্নগর্ভা মা সৈয়দ জিন্নাতুন নেছা চৌধুরীর বড় ছেলে র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন, ২ ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্বে রয়েছেন, ১ ছেলে ব্যবসায় নিয়োজিত রয়েছে। মরহুমের জানাজার নামাজ এশার নামাজের পর শাহজালাল রাঃ মাজারে অনুষ্ঠিত হবে। পরে মাজার কবরে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী নিশ্চিত করেছেন।
রতœগর্ভা সৈয়দ জিন্নাতুন নেছা চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

  • [১]