- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষণশ্রীতে চেয়ারম্যান প্রার্থী বহলুলের নির্বাচনী সভা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব বখ্ত বহলুলের নির্বাচনী প্রচারণার প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নীলপুর বাজারের রাবারবাড়ি এলাকায় আর.এন.টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী মো. আব্দুল কাদির। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব বখ্ত বহলুল, রাবারবাড়ি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ফজর আলী, মো. গোল আহমদ, দিলোয়ার হোসেন, আজিজুল হক, শহিবুর রহমান, সাজ উদ্দিন, শাহজাহান, সোহেল আহমদ, আনোয়ার হোসেন, ফরিদ মিয়া, ময়না মিয়া, আবদুল কাইয়ুম, আব্দুল ওয়াহাব, নীলপুর গ্রামের গিয়াস উদ্দিন, আবদুল করিম, মছদ্দর আলী, তাজপুর গ্রামের আছদ্দর মিয়া, চান মিয়া।
মতবিনিময় সভায় রাবারবাড়ি, নীলপুর ও তাজপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

  • [১]