স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে লক্ষণশ্রী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও বিভিন্ন ইউপি সদস্য ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ খাদিজাতুল কুবরা (রা.) ইসলামিয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, বাহাদুর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবুল হোসেন, বাহাদুরপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন প্রমুখ।