দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা ও আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে পরাজিত করার ষড়যন্ত্র করায় আওয়ামী লীগ লক্ষণশ্রী ইউপি শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাজী আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. মোবরক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষণশ্রী ইউপির সাধারণ সম্পাদক মো. সহিনুর মিয়া ও সাবেক সভাপতি আফতাব উদ্দিন গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত লক্ষণশ্রী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. ইয়াকুব বখ্ত তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি