- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ করেছে ২৮ বিজিবি টহল দল।
মঙ্গলবার সুনামগঞ্জের ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, চিনাকান্দি বিওপির টহল দল সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের উত্তর কাপনা থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার মূল্য ৩৯ হাজার টাকা। নারায়নতলা বিওপির টহল দল একই দিন দুপুর সাড়ে সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ২৭ হাজার টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল মঙ্গলবার ভোর ৪ টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া থেকে ১ হাজার ৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান বলেন, জব্দকৃত পণ্যের সর্বমোট মূল্য এক লক্ষ চার হাজার টাকা। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • [১]