- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষিবাউর মাদ্রাসায় স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে লক্ষিবাউর হজরত শাহপরান (রা.) লতিফিয়া পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা ও সাবেক সেক্রেটারী  ফিরুজ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া  মাহফিল বৃহস্পতিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদের সভাপতিত্বে ও নুরুল আনোয়ার তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাফিজ মাও. ফখর উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাও. রশীদ আহমদ চৌধুরী, ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. ক্বারী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, লক্ষিবাউর মাদ্রাসার সুপার মাও. সৈয়দ জুয়েল আহমদ, সৌদি প্রবাসী আব্দুছ ছাত্তার, স্থানীয় গোলাম হোসেন, মখন মিয়া, জামাল আহমদ প্রমুখ।
সভা শেষে নিজাম উদ্দিনকে সভাপতি, জামাল আহমদকে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক ও সৈয়দ আহমদকে কোষাধ্যক্ষ করে লক্ষিবাউর যুব উন্নয়ন সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ফখর উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

  • [১]