দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার লক্ষীপুর ইউনিয়নে এবং পান্ডরগাঁও ইউনিয়নে পৃথক পৃথক সভায় বাল্য বিয়েকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১১ঘটিকায় লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যান আমিরুল হকের সভাপতিত্বে লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আব্দুল হান্নান ও এফআইভিডিবি’র সিফরডির উপজেলা ম্যানেজার মিটু রঞ্জন দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, প্রভাষক মো. জহিরুল ইসলাম, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নুর আহমদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আকবর, চামতলা ইসলামীয়া মাদ্রাসার সুপার আব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফর আলী, মুক্তিযোদ্ধা মকবুল আহমদ, আবুল করিম, ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনফর আলী, লিয়াকতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন, ইউপি সদস্য সোহেল আহমদ মিটু, আবুল হোসেন, তমিজ উদ্দিন, আব্দুল হাই, জাহাঙ্গীর আলম, আরমান আলী, গোলাম মোস্তফা প্রমুখ।
বিকেল ৩ ঘটিকায় পান্ডারগাঁও ইউনিয়নের ইউনিয়নের হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে ইউপি সদস্য সফিকুল ইসলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফতেফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আমিন উদ্দিন, রেদুয়ানুল হক, লাল মিয়া, এফআইভিডিবি’র সিফরডির উপজেলা ম্যানেজার মিঠু রঞ্জন দাস প্রমুখ।