- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হককে সংবর্ধনা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমীরুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে লক্ষ্মীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা নুরুল হুদার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান আমিরুল হক।
সভায় বক্তব্য  রাখেন, লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষ নুর আহমদ, লক্ষ্মীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, চামতলা দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল হক, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, স্থানীয় আবুল খায়ের, আব্দুল গনি মাস্টার, আব্দুল হামিদ, ইদ্রিস আলী, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, ইদু মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ আলী, শরিফ উল্লাহ, আবুল হোসেন, আব্দুল হাই, সোহেল আহমদ মিন্টু, জাহাঙ্গীর আলম, তমিজ উদ্দিন, ইয়ারুন নেছা  প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান আমিরুল হক বলেন,‘লক্ষ্মীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্ব শক্তি দিয়ে অতীতের মতো কাজ করে যাবো। ইউনিয়নবাসীকে সাথে নিয়েই সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব আমি।’  

  • [১]