১১ মার্চ শনিবার সোনালী ব্যাংক লিঃ জেনারেল ম্যানেজারস অফিস সিলেটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সন্মেলন ২০১৭ অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপক রঞ্জন চৌধুরী কে অভিনন্দন স্মারক প্রদান করেন সোনালী ব্যাংক লিঃ এর সি.ই.ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ২০১৬ সালে সোনালী ব্যাংক লিঃ সিলেট বিভাগের ৭৯টি শাখার মধ্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায় ও মুনাফা অর্জনের ৪টি লক্ষ্যমাত্রা সিলেট বিভাগের ৩টি শাখা পূরণ করতে সমর্থ হয়। এদের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে সোনালী ব্যাংক লিঃ দক্ষিণ সুনামগঞ্জ শাখা।
২০১৫ সালে ও শাখার বর্তমান ব্যবস্থাপক দীপক রঞ্জন চৌধুরীর ব্যবস্থাপনায় শাখাটি সকল লক্ষমাত্রায় শতভাগ অর্জন করে পুরস্কৃত হয়। প্রেস বিজ্ঞপ্তি