- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লটারির মাধ্যমে পদায়ন

স্টাফ রিপোর্টার
উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ১৮জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদায়ন করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা হলেন সুনামগঞ্জ সদরে মো. নূর আলী, পৈন্দা ইউনিয়নে মো. জালাল উদ্দিন, পাথারিয়া ইউনিয়নে মিহির কান্তি চক্রবর্তী, ধর্মপাশা সদরে কাজী শামসুল হুদা সোহেল, দোয়ারাবাজার সদরে নিখিল চন্দ্র পুরকায়স্থ, মধ্যনগরে শেখ মোহাম্মদ আক্কাস আলী, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ে ইউনিয়নে মোহাম্মদ হাফিজ উদ্দিন, শ্রীরামসী ইউনিয়নে কৃষ্ণ কান্ত দাস, জাালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নে বিজন কানন দাস, ছাতক সদরে রমেন্দ্র নারায়ন দাস। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা
ও জবাবদিহি এবং শুদ্ধাচার চর্চার জন্য প্রথমবারের মতো মাঠ পর্যায়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তাদের পদায়ন করা হলো।
লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, রেভিনিউ ডেপুটি কালেক্টর; সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, কাননগো, সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।

  • [১]