মতিয়ার চৌধুরী, লন্ডন
লন্ডনবাংলা প্রেসক্লাব ক্লাবের তিন গুণী সদস্যকে সম্মানীত করলো। প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল ও গবেষক ফারুক আহমদকে বাংলা একাডেমীর প্রবাসী লেখক পুরস্কার প্রাপ্তি এবং সৈয়দ নাহাস পাশাকে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজন করা হয় অনুষ্ঠানের। প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিতদের ফুলের তোড়া উপহার দেন লেখক ফরিদ আহমদ রেজা, মতিউর রহমান ও সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী বাবু।
এছাড়া কমিউনিটির পক্ষ থেকে জিল্লুল হক, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ও প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান অতিথিদের ফুলের তোড়া উপহার দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি নবাব উদ্দিন, সাবেক সভাপতি বেলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার, প্রবীণ সাংবাদিক সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, অধ্যাপক ফরিদ আহমদ রেজা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক উরমী মাজহার, সাংবাদিক বুববুল হাসান, সাংবাদিক মিলটন রহমান সাংবাদিক সায়েম চৌধুরী, সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান, প্রবাসে বাংলাদেশের সম্পাদক শাহাব উদ্দিন আহমদ বেলাল প্রমুখ।