- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডনির অর্থায়ণে টিনসেডের বসতঘর পেল দরিদ্র কৃষক পরিবার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার লুদুরপুর হাজী আলা মিয়া ট্রাস্ট্রের উদ্যোগে এবং ট্রাস্ট্রের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাজী রফিক মিয়ার অর্থায়নে ছাতক উপজেলার গাগলাজুর গ্রামের দরিদ্র আব্দুর রউফ’র পরিবারকে তিন কক্ষের টিনসেডের নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। মঙ্গলবার নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুস মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিলেট জামেয়া দারুল কুরমান মাদ্রাসার শিক্ষক মুফতি শামছুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক (কাছা মিয়া), সৈয়দপুর আর্দশ কলেজের প্রভাষক আব্দুল কাহার, প্রভাষক জাহিদ হাসান, সমাজকর্মী সোনা মিয়া, আব্দুল লতিফ, আবু মিয়া প্রমুখ।
দরিদ্র আব্দুর রউফ জানান, নতুন তিন কক্ষের বসতঘর পেয়েই খুবই আনন্দিত হয়েছি। তিনি জানালেন, ভাঙাচোরা একটি ছোট ঘরে পরিবারের লোকজনকে নিয়ে কষ্ট করে বসবাস করে আসছিলাম। এখন টিনসেডের নতুন ঘর পাওয়ায় আর দুর্ভোগ থাকবে না। তিনি প্রবাসী ও ট্রাস্ট্রের লোকজনদের জন্য আল্লাহ’র কাছে দোয়া চেয়েছেন।
হাজী আলা মিয়ার ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বলেন, সম্প্রতিকালে শীতবস্ত্র বিতরণকালে দরিদ্র ওই কৃষকের ঘর দেখতে পাই। পরে এ বিষয়ে ট্রাস্টের লোকজনের সঙ্গে আলোপ আলোচনার পর নতুন গৃহনির্মাণের সিদ্ধান্ত হয়। যার প্রেক্ষিতে ১ লাখ ৪০ টাকা ব্যয়ে বসতঘরটি নির্মাণ করে দেওয়া হয়।

  • [১]