বিপ্লবী, গণসংগীত শিল্পী ও মুক্তিযুদ্ধের সংগঠক, মরনোত্তর দেহদানকারী কমরেড শ্রীকান্ত দাশ’র স্মরণ সভায় বক্তারা বলেছেন, ‘শোষন ও দারিদ্র লাঞ্চিত ধনবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কমরেড শ্রীকান্ত ছিলেন এক দ্রোহী সংশপ্তক। আমৃত্যু তিনি একটি শোষনহীন সমাজ বিনির্মানে নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রশ্নাতীত নিষ্ঠা ও সততার সাথে। কমিউনিস্ট পার্টির বিপ্লবী শৃঙ্খলা বহির্ভূত কোন কিছুর সাথে আপোষ করেননি কখনো। মানুষকে ভালোবাসার জোরেই তিনি নিজ দেহ দান করে গেছেন চিকিৎসাশাস্ত্রের শিক্ষা ও গবেষনার কাজে। তাইতো তাঁর বিপ্লবী রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের কাছে চিরজাগরুক হয়ে থাকবে চিরকাল।’
২১ নভেম্বর মঙ্গলবার লন্ডনে ‘শ্রীকান্ত সংহতি পরিষদ’ আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধা আমান উদ্দীনের সভাপতিত্বে
ও যুক্তরাজ্য যুব ইউনিয়নের সভাপতি যুবনেতা ইতেখারুল হক পপলু’র পরিচালনায় সভায় তাপসী চক্রবর্তী লিপি রচিত ‘জ্যোতির্ময় প্রভা শ্রীকান্ত দাশ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সাংস্কৃতিক কর্মী নার্গিস কবির।