- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডনে করোনায় মারা গেলেন জগন্নাথপুরের নানু মিয়া

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নানু মিয়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বুধবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান।
দেশে অবস্থানরত মরহুমের স্বজনরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন নানু মিয়া। গত বুধবার বৃটেনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান।
শেরপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই ভালো মানুষ ছিলেন নানু মিয়া। শিক্ষানুরাগী এই ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাহত।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় দফায় জগন্নাথপুরের বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত রয়েছেন প্রায় ঘরে ঘরে। আতঙ্ক আর উৎকন্ঠায় কাটছে দেশ বিদেশে অবস্থানরত প্রবাসী পরিবার ও স্বজনদের।

  • [১]