- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডনে ‘জগন্নাথপুর ক্যালচারাল ফোরাম ইউকে’র যাত্রা শুরু

লন্ডন প্রতিনিধি
মরমী সাধক রাধারমন দত্তের জন্মস্থান জগন্নাথপুরের ব্রিটেন প্রবাসী সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পি ও সংস্কৃতি প্রেমীদের নিয়ে লন্ডনে যাত্রা শুরু করল সংস্কৃতি কর্মীদের নতুন সংগঠন ‘জগন্নাথপুর ক্যালচারাল ফোরাম ইউকে’। যাত্রার সূচনা লগ্নে গতকাল বিকেলে বাঙালি অধ্যুষিত ইস্টলন্ডনের হোয়াইট চ্যাপলের একটি রেস্টুরেন্টে প্রবাসী জগন্নাথপুরবাসির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা সিজিলুর রহমান খানের সভাপতিত্বে ও জনপ্রিয় গীতিকার সৈয়দ দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সত্যবাণী সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাস পাশা, বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলাউর রহমান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র শহিদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতিকবি আফসর খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, সঙ্গীতানুরাগী সৈয়দ হাসন আলী, নাট্যাভিনেতা সৈয়দ ফয়জুল ইসলাম, সঙ্গীতানুরাগী আনোয়ার খান, সঙ্গীতানুরাগী সৈয়দ তুহেল মিয়া, ছাত্রনেতা সৈয়দ জামিল, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ হামজা ও সেলিম কোরেশী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে সাংস্কৃ্তকি আন্দোলনের বিকল্প নেই। গানে, কবিতা, নাটকের মাধ্যমে একটি মানবিক সমাজের পক্ষে যেভাবে জনমত সংগ্রহ করা যায়। বক্তৃতা বিবৃতি দিযয়ে সেটি খুব সহজে হয়ে উঠে না। ইতিহাস স্বাক্ষ্য দেয়, অতীতে জাতীয় জীবনের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে আমাদের সাংস্কৃতিকর্মীরা তাদের মেধা দিয়ে সাধারণ মানুষের মধ্যে জাগরন সৃষ্টি করেছিলেন। যেহেতু নবগঠিত জগন্নাথপুর উপজেলা ক্যালচারাল ফোরামের সদস্যরা সেই সংস্কৃতিকর্মীদেরই উত্তরসূরী, সেহেতু এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।
বক্তারা আরো বলেন, মরমী সাধকের লীলাভূমি খ্যাত সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর উপজেলায় জন্ম নিয়েছেন অনেক জ্ঞানীগুণী, কবি, সাহিত্যিক ও মরমী কবিরা। মধ্যযুগের মরমী কবি সৈয়দ শাহ নুর ও রাধারমন দত্তের কালজয়ী গান আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাঙালি ও বাংলা ভাষার সংস্কৃতিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাদের কর্ম বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় হচ্ছে অনুবাদ।
সভায় সর্ব সম্মতিক্রমে জননন্দিত গীতিকবি সৈয়দ দুলাল কে সভাপতি ও শাহ টুনু মিয়া কে সাধারণ সম্পাদক এবং সংগীতানুরাগী আব্দুল খয়ের বসর কে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত সংগঠনের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি (২০২০-২০২২) গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদুল আশিক, ফেরদৌস মিয়া,
ইমন লিটন, আলী হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের বশর, যুগ্ম-সম্পাদক শেখ মোফাজ্জল হোসেন, বাউল রকি, আবারক আলী, সাগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মজিদ, কুতুব উদ্দিন জুয়েল, আব্দুল ওয়াহিদ, মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অধীন আব্দুল লতিফ, ফয়জুল হক, আব্দুল কাইয়ুম, সাজ্জাদ মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ হিলাল সাইফ, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মাজহারুল ইসলাম জীবন, সোহেল মিয়াজী, সালাম নূরী, সদস্য আব্দুল হাই, সবুজ, সৈয়দ তুহেল মিয়া, সৈয়দ হাসন আলী, শেখ মাসুদ, আনোয়ার খান, সাদেক কামালী, ইমরান হোসেন, সৈয়দ ফয়জুল ইসলাম, সেলিম কোরেশী ও সৈয়দ জামিল আহমদ, আব্দুল হাই সবুজ, সৈয়দ তুহেল মিয়া, সৈয়দ হাসন আলী, শেখ মাসুদ, আনোয়ার খান, সাদেক কামালী, ইমরান হোসেন, সৈয়দ ফয়জুল ইসলাম, সেলিম কোরেশী ও সৈয়দ জামিল আহমদ। আলেচনা সাপেক্ষে বাকী পদগুলো পরিপূর্ণ করা হবে অনুষ্ঠানে জানানো হয়।
কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সিজিলুর রহমান খান, মো. আব্দুল মান্নান, আলাউর রহমান ও খালিক মল্লিক।

  • [১]