- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া-হিথ্রো বিমানবন্দরে আওয়ামীলীগ বিএনপি’র পাল্টাপাল্টি অবস্থান

লন্ডন প্রতিনিধি
চিকিৎসার জন্যে লন্ডনে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৭ নাম্বার ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে টারমিনাল থ্রিতে পৌঁছান। এসময় তাকে বরণ করতে যুক্তরাজ্য বিএনপির         
বিপুল নেতাকর্মী বিমানবন্দরে সমবেত হন। একই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের নেতৃত্বে  বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী বেগম জিয়ার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানাতে বিমানবন্দরে অবস্থান নেন। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশি হস্তক্ষেপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বিমানবন্দরে পৌঁছার পর তারেক রহমানকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। এর পর নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে ভাড়া করা কটেজে নিয়ে যান তারেক রহমান। ভিড় ও অনাকাক্সিক্ষত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাসায়। বেগম জিয়া লন্ডনে অবস্থানকালে কোয়ায় থাকবেন তা তারেক রহমান ছাড়া আর কউ জানেনা, যদিও তারেক রহমান আগে থেকে একটি ভাড়ী ভাড়া করেছেন।
জানা গেছে, লন্ডনে অবস্থানকালে বেগম জিয়া চিকিৎসার পাশাপশি লবিং, যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষণা সহ আগামী ইলেকশন এবং অন্যান্য বিষয়ে তারেক রহমানের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন।

  • [১]