লন্ডন প্রতিনিধি
লন্ডনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে আয়োজিত ‘বাঙালির হৃদয়ে রক্তক্ষরণের আগস্ট’ শীর্ষক সেমিনারে বক্তরা বলেছেন একাত্তরের পরাজিত শত্রুরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে চেয়েছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলতে। আর একারণেই এই অপশক্তি আগস্ট মাসকে বেছে নিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকা-, ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা ও দেশব্যাপী একযোগে বোমা হামলা সবই একই সূত্রে গাঁথা। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। ১৯৭৫ এর হত্যাকা-ের আংশিক বিচার হলেও বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত হওয়া আবশ্যক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ১৯৭৫ এর হত্যাকা-ের মূল ষড়যন্ত্রকারী ও বর্তমান কুশিলবদের চিহ্নিত করা সম্ভব। এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। এই গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশকে একটি তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের অগ্রগতি ও উন্নয়নের অন্তরায় হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
৩১ আগস্ট বিকেলে ইস্ট লন্ডনের মাইক্র বিজনেন্স সেন্টারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে সভঅপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ এহসান।
শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী।
সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমিরুন চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনেয়ারা মতিন, কবি মাসুক ইবনে আনিস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী আলিমুজ্জামান, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, কবি সৈয়দ হিলাল সাইফ, সাংবাদিক বাতিরুল হক সরদার, সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম শামীম, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আব্দুল বাছির ও আতিয়ার রসুল কিটন প্রমুখ।