- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডনে সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সভা

সুনামগঞ্জ সরকারী সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয় (এসসি গার্লস স্কুল) এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর সমর্থনে যুক্তরাজ্যস্থ ‘সুনামগঞ্জ সরকারী সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়’ পুনর্মিলনী সমর্থন গ্রুপ রোববার সন্ধ্যায় টেমসের অদূরে ডকল্যান্ডে।র ‘সেভেনার্ক ক্লোজ’এ নার্গিস কবীরের বাসভবনে এক প্রস্তুতি সভায় মিলিত হয়। সভায় লন্ডন ও লন্ডনের আশপাশ এলাকার এসসি স্কুলের অনেক প্রাক্তন ছাত্রীর মিলন ঘটে। স্কুলের ৭৫ বছরপূর্তি পুনর্মিলনীর সমর্থন গ্রুপের এই সভায় আগামী ১৬ অক্টোবর রোববার লন্ডনে বৃহদাকারে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, অভিভাবক ও অতিথি সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়। সভায় রেজিষ্ট্রেশন বাবদ সকল মেম্বারের জন্য ২০ পাউন্ড ধার্য্য করা হয়। আগামী ডিসেম্বরে বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি  উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান যাতে স্বার্থক ও সফল হয় সে জন্য সকল ধরনের সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
সভায় সর্বসম্মতিতে ১৯৬৬ ব্যাচের সিনিয়র প্রাক্তন ছাত্রী সৈয়দা মাহমুদা আক্তারকে ‘যুক্তরাজ্য ৭৫ বছরপূর্তি সমর্থন গ্রুপে’র’ সভাপতির দায়িত্ব দেয়া হয়। এ ছাড়া উপস্থিত সদ্যসদের মধ্য থেকে, ফারজানা আবেদীন তুহীন, দিলরুবা হাসনা চৌধুরী, সৈয়দা হোসেন, আছিয়া বেগম, শাহেদা বেগম মিনা, মেরাফজুন হাশিম, মাজেদা, খায়রুন সিদ্দীকা, দিলোয়ারা আক্তার (দিলু), ইমদাদুন্নেছা খান (রেশিয়া), হোসনা আলী,শাহানা চৌধুরী মায়ন,  সুস্মিতা সাব্রীনা খান, ও নার্গিস কবীরকে কমিটি’র সদস্য মনোনীত করা হয়। (বিজ্ঞপ্তি)

  • [১]