- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডন প্রবাসী হাজী আবুল হাশিমের উদ্যোগে ত্রাণ বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদের ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল হাসিমের পক্ষে ২ শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ডুংরিয়াস্থ ফরিদুর রহমান ফরিদের নিজ বাড়িতে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,বিশিষ্ট মুরব্বী আব্দুস সোবহান,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া,ইউপি সদস্য সুজন দাশ, দক্ষিণ সুনামগঞ্জ২৪.কমের স্টাফ রিপোর্টার মোঃ বুরহান উদ্দিন প্রমুখ

  • [১]