পৌর শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী ভবনের উদ্বোধন হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে এই ভবনের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সামছুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার বসু, প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ ও প্রাক্তন শিক্ষক সুদীপ ঘোষ চৌধুরী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা রহমান, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছত্তার ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্চয় কুমার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি