- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লাইফ স্কিল কম্পিউটার একাডেমির চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’ এর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের (৩৫ তম ব্যাচের) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার হাজী আক্রম আলী সিনিয়র দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা হল পরিদর্শন করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র প্রশিক্ষক মেরাজুর রহমান আকাশ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমান, প্রাক্তন শিক্ষার্থী বিপ্রেস দাস প্রমুখ।

  • [১]