- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

স্টাফ রিপোর্টার
জেলার পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের নতুন বাসস্ট্যান্ডে ট্রাফিক বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. হানিফ মিয়া, টিএসআই আব্দুল কাইয়ুম চৌধুরী, সদর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. কামরান হাসান রিয়াদ।
কর্মশালায় বক্তারা বলেন, গাড়ির কাগজপত্র সাথে রাখতে হবে। গাড়ির সিগন্যাল লাইটগুলো ঠিকঠাক মতো আছে কি—না সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, চলন্ত অবস্থায় যাত্রী উঠানো—নামানো যাবে না। এছাড়াও চালকদের লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়।
চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা সুনামগঞ্জ ট্রাফিক বিভাগ করবে উল্লেখ করে বক্তারা বলেন, প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালালে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। দুর্ঘটনা এড়াতে লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি মো. বোরহান উদ্দিন প্রমুখ। এসময় বাস মিনিবাস চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।

  • [১]