স্টাফ রিপোর্টার, তাহিরপুর
পুত্রের নামে থাকা বিসিআইসি’র খুচরা সার বিক্রেতার লাইসেন্স পিতার নামে পরিবর্তন করায় পিতা রইছ উদ্দিনের খুচরা সার বিক্রেতার কার্ডটি বাতিল করেছে তাহিরপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়নে বিসিআইসি’র খুচরা সার বিক্রেতার লাইসেন্স ছিল হাফিজুর রহমানের নামে। হাফিজুর রহমান আবার পাশর্^বর্তী বালিজুড়ি ইউনিয়নের বিসিআইসির সার ডিলার। সে সুবাদে তাহার নামীয় বাদাঘাট বাজারে বিসিআইসি’র খুচরা সার বিক্রেতার লাইসেন্সটি তাহার পিতা রইছ উদ্দিনের নামে করেন। এ বিষয়টি নিয়ে বাদাঘাট ইউনিয়নের বিসিআইসি’র সার ডিলার মেসার্স জিএন এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী নূর মিয়া কর্তৃক রইছ উদ্দিনের খুচরা সার বিক্রেতা কার্ডটি হস্তান্তর করা হয়েছে বলে সুনামগঞ্জ জেলা বীজ ও সার মনিটরিং কমিটির নিকট অভিযোগ দাখিল করেন। সুনামগঞ্জ জেলা বীজ ও সার মনিটরিং কমিটি অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব প্রদান করা হয়। তিনি গত ২০ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে ৬৬৮ নং স্মারকে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের প্রায় ৯মাস পর গত ১৪ জুন২০২০ইং তারিখে বাদাঘাট ইউনিয়নের রইছ উদ্দিনের খুচরা সার বিক্রেতার কার্ডটি বাতিল করেছে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বাদাঘাট ইউনিয়নের রইছ উদ্দিনের খুচরা সার বিক্রেতার কার্ডটি বাতিল করা হয়েছে। এ ব্যপারে দ্রুত সংশ্লিষ্টদের পত্র দ্বারা অবগত করা হবে।