- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লায়েক মিয়া হত্যাকাণ্ড/জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি আ.লীগের

স্টাফ রিপোর্টার
ছাতকের যুবলীগ নেতা লায়েক মিয়ার নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সংবাদপত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন এক বিবৃতিতে গত ২৮ মার্চ ছাতক উপজেলায় নৃশংসভাবে যুবলীগ নেতা লায়েক মিয়াকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং খুনীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। একইসঙ্গে তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান এই দুই নেতা।

  • [১]