- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লার্নিং এন্ড আর্নিং-নতুন ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলছে

আইসিটি মন্ত্রনালয়ের অধিনে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় প্রফেশনাল ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং ট্রেনিং এ ফ্রি কোর্স করার জন্য সুনামগঞ্জ জেলাবাসীকে আগামী এক সপ্তাহের      
মধ্যে রেজিস্টেশন করার অনুরোধ জানানো হয়েছে। নতুন ব্যাচের জন্য দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে http://ledp.ictd.gov.bd/registration লিঙ্কে। প্রতিব্যাচে প্রথম ২ জনকে ফ্রি ল্যাপটপ প্রদান করা হবে। ন্যূনতম এইচএসসি পাস ছেলে-মেয়েরা ২ মাস (২০০ ঘণ্টা) ব্যাপী ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং যে কোন একটি ফ্রী কোর্সে আবেদন করতে পারবেন। এইচএমপি উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি কলেজ এ তিনটি কেন্দ্র কোর্স চলবে। তবে সরকারি কলেজের শিক্ষার্থী যাদের ল্যাপটপ রয়েছে তাদেরকে সরকারি কলেজ কেন্দ্র অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও এ সম্পর্কে যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন-০১৬১১-৭৭৭৭৭০ ও ০১৭২২-১১৪৯৪২ নম্বরে।

  • [১]