- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লায়েক মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধি
ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর যুবললীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবলীগ নেতা মামুন মিয়ার সভাপতিত্বে এবং ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী ও সাবেক সহ সভাপতি আব্দুল কাদির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহির চৌধুরী।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাজল, মিছহাক আহমদ মিসবাহ, যুবলীগ নেতা নজরুল চৌধুরী, মোফাজ্জল হোসেন, জাহাঙ্গির আলম তারেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলাল আহমদ, জামায়েল আহমদ ফরহাদ, যুবলীগ নেতা সামিউল হক সানি, নিহতের ভাই আজিজুল হোসেন রুমন, রুবেল তালুকদার জনি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হুমায়ূন কবির রুবেল, শাহ আলম বাছিত, তোফায়েল তালুকদার, তাসরিফ আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, জাকির আহমদ, রুয়েল আহমদ, রাহেল আহমদ, সাজ্জাদুর রহমান, জুবায়ের আহমদ, মুজিব মিয়া, নানু মিয়া, জিবরান আহমদ, রানা মিয়া, আলী রাজ, রিফাত আহমদ নাঈম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন মিয়া, শহিদুল আলম প্রমখি।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়ার খুনিদের রক্ষা করতে একটি চিহ্নিত গোষ্ঠি তৎপর হয়ে উঠেছে। এ গোষ্ঠির ছত্রছায়ায় বেড়ে উঠা এসব সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে লায়েক মিয়াকে হত্যা করেছে। এসময় লায়েক মিয়ার হত্যাকারীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।

  • [১]