সুনামগঞ্জের তরুণ আলেম ও ছাত্রদের সমন্বয়ে গঠিত লিখনী সাহিত্য সংসদ [লিসাস]-এর ২য় বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন গতকাল শুক্রবার বাদ জুমা দক্ষিণ সুনামঞ্জের দরগাহপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মুতিউর রহমানের সভাপতিত্বে ও মাহবুব সালমানের সঞ্চালনায় সভায় আলোচনা পেশ করেন মু.রিয়াজ বিন আ.গনী, কয়েছ আহমদ রায়হান, কামরুল হাসান, রিয়াজ উদ্দীন, ফখরুল হাসান, রব্বানী রউফ, কাওসার বিন আ.হাসিব, শামীম আহমদ,শুয়াইব কাসিমী প্রমুখ। মুতিউর রহমানকে সভাপতি, মাহবুব সালমানকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদকে সাংগঠনিক সম্পাদক করে ১৬-১৮ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি সাইম আহমদ, তাফাজ্জুল হক, আবদুল্লাহ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক : ফখরুল হাসান, উসামা ইসলাম খান, তুফায়েল আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক: রিয়াজ বিন আবদুল গণি কোষাধ্যক্ষ রব্বানী রউফ ,সহ-কোষাধ্যক্ষ শুয়াইব আহমদ কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক কয়েছ আহমদ, মানসুরুল হাসান, প্রচার সম্পাদক শামীম আহমদ, কাওছার আহমদ, সাহিত্য সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন, আইটি সম্পাদক নাওয়াজ মারজান, অফিস সম্পাদক নূর আহমদ, সহ-অফিস সম্পাদক যাকারিয়া, পাঠাগার সম্পাদক রিজওয়ান আহমদ, সহ-পাঠাগার সম্পাদক শামসুল হাসান মুযাক্কির,নির্বাহী সদস্য শাহ ফরিদ , ফয়জুন্নূর , রেজাউল করিম , আবুবকর প্রমুখ।