স্টাফ রিপোর্টার
পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী’র জন্মদিন উপলক্ষে শহীদ মিনার পরিস্কারকরণ ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। পিপলস থিয়েটার এসোসিয়েশনের সহযোগিতায় এবং বন্ধন থিয়েটারের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করার পর বন্ধন থিয়োটারের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মনঞ্জুরুল হক চৌধুরৗ, বন্ধন থিয়েটারের সদস্য প্রদীপ পাল, সামির পল্লব, রাজু আহমেদ, রনজিত দে, তুর্য দাস রাজ, অমিত বর্মন, মুক্তা মল্লিক, ঐশী, শফিক, দিশা, শরীফ, রাজীব, আশীষ, আমজাদ, ঝর্ণা, লক্ষী, তমা বর্মন, প্রমি, জেলী, রমা রাণী সরকার প্রমুখ।