- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লুৎফুর রহমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মো. লুৎফুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক      নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার বিকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইমলাম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এক পত্রে মো. লুৎফুর রহমানকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বলে ঘোষণা দেন। মো. লুৎফুর রহমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, মো. লুৎফুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জামালগঞ্জ উপজেলাও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

  • [১]