- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লেনিন দিবস ও খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে মৌলভীবাজার এনডিএফ-এর আলোচনা সভা

মহামতি লেনিনের ১৪৭-তম জন্মদিন “লেনিন দিবস” এবং উপমহাদেশের প্রথম জেল হত্যাকান্ড “খাপড়া ওয়ার্ড দিবস” পালন উপলক্ষে ২৪ এপ্রিল সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় লেনিন দিবসের উপর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনডিএফ’র সাংগঠনিক সম্পাদক ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা এবং খাপড়া ওয়ার্ড দিবসের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মৃগেন চক্রবর্তী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, মোঃ ইউসূফ আলী, সালেহ ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন সারাবিশ্বের শ্রমিকশ্রেণীর মহান নেতা ও গুরু, মার্কস ও এঙ্গেলসের বৈল্পবিক মতবাদের যোগ্য উত্তরসুরী, সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মহান লেনিন প্রদর্শিত পথেই সারাবিশ্বের শ্রমিকশ্রেণীর মুক্তি অর্জিত হবে। তাই আজকের দিনে লেনিন ও লেনিনবাদকে আরও জীবন্তভাবে উপলব্ধি করা শ্রমিকশ্রেণীর একান্ত কর্তব্য। বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিল নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক পাকিস্থানী স্বৈরশাসকের রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে নিরস্ত্র রাজবন্দী কমিউনিস্ট বিপ্লবীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ৭ জন কমরেডকে হত্যা করার ন্যাক্কারজনক ঘটনার উপর আলোচনা করতে গিয়ে বলেন কমিউনিস্ট বিপ্লবীরা কয়েদীদের মানবিক অধিকার আদায়ের লড়াইয়ে আত্মত্যাগের সুমহান দৃষ্ঠান্ত স্থাপন করে গেছেন।
       সাম্প্রতিক পাহাড়ী ঢল ও অতিবৃস্টিতে সৃষ্ঠ অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা প্রদানের সরকারি সিদ্ধান্তকে ‘অপ্রতুল’  আখ্যায়িত করে হাওর এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক জনগণের উপযুক্ত ক্ষতিপুরণ ও হাওর এলাকার ৩২ টি উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণা, ভূমিহীন-দরিদ্র কৃষকদের জন্য বিনা মূল্যে চাল বিতরণ, সারা বছরব্যাপী রেশনের ব্যবস্থা করা, ১০/- টাকা কেজি চালের কার্ড সংখ্যা বৃদ্ধি, অকাল বন্যার কবল থেকে ফসল রক্ষার স্থায়ী সমধানের জন্য হাওর অঞ্চলের নদ-নদী  খনন;  সকল কৃষি ঋণ, এনজিও ঋণ মওকুফ ; বিনা সুদে কৃষকদের ঋণ প্রদান  এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করা হয়।

  • [১]