- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লোকদল শিল্পীগোষ্ঠীর বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ১৯তম বর্ষপূতি উপলক্ষে ২ দিন ব্যাপি আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
লোকদল শিল্পীগোষ্ঠী ও লোক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাধনের সভাপতিত্বে ও লোকদল শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাদিক আলম সাজু ও কোষাধ্যক্ষ তুর্য দাস রাজের পরিচালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা ক্রীড়া       সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের, সারেগামাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি অনিশ তালুকদার বাপ্পু, লোকদল শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি দেওয়ান জাফরান রাজা চৌধুরী, লোক সংগীত বিদ্যালয়ের পরিচালনা কমিটির মহিলা সম্পাদিকা জহুরা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে গুণীজনদের সংবর্ধনা প্রদান ও ম্যাগাজিন অনুষ্ঠান হয়।

  • [১]