- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লোক কবিদের স্মরণে ৪ দিনের অনুষ্ঠান শুরু ৭ এপ্রিল

স্টাফ রিপোর্টার
জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক মরমী কবি রাধারমণ দত্ত, হাছন রাজা, শাহ আব্দুল করিম ও দুর্ব্বিণ শাহের স্মৃতি স্মরণে ৪ দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীতে ৪ দিনব্যাপী এই লোকউৎসব অনুষ্ঠিত হবে। লোক উৎসবে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্তকর্তা এবং দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।  
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত সংগীতানুষ্ঠান, সন্ধ্যা ৬.৪৫
থেকে ৭.৪৫ পর্যন্ত আলোচনা সভা, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।  
৮ এপ্রিল শুক্রবার দুর্ব্বিণ শাহ স্মরণে বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত সংগীতানুষ্ঠান, সন্ধ্যা ৬.৪৫ থেকে ৭.৪৫ পর্যন্ত আলোচনা সভা, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯ এপ্রিল শনিবার হাছনরাজা স্মরণে বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত সংগীতানুষ্ঠান, সন্ধ্যা ৬.৪৫ থেকে ৭.৪৫ পর্যন্ত আলোচনা সভা, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ এপ্রিল রবিবার বৈষ্ণব কবি রাধারমণ দত্ত স্মরণে বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত সংগীতানুষ্ঠান, সন্ধ্যা ৬.৪৫ থেকে ৭.৪৫ পর্যন্ত আলোচনা সভা, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]