- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ সংকট মোকাবেলায় মঙ্গলবার থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর বিক্রয় ও বিতরণ বিভাগ মঙ্গলবার জানায়, জ্বালানী স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন দেওয়া সম্ভব হচ্ছে না। এতে সম্মানিত গ্রাহকগণ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাময়িক সময়ের জন্য লোডশেডের সম্মুখীন হতে পারেন। গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থানে আসা মাত্রই লোডশেডিং প্রত্যাহার করা হবে। সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সুনামগঞ্জ পৌর শহর আশেপাশের এলাকায় লোডশেডিংয়ের সময়সূচি—
হাজীপাড়া, নতুনপাড়া, শান্তিবাগ, মরাটিলা, ময়নার পয়েন্ট, হাসননগর, বেতগঞ্জবাজার, জালালপুরে রাত ৩ টা থেকে রাত ৪ টা, সকাল ৯ টা থেকে সকাল ১০ টা, বিকাল ৩ টা থেকে বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা, রাত ১১ টা থেকে রাত ১২ টায় লোডশেডিংয় হবে।
কোর্ট পয়েন্ট, লম্বাহাটি, পুরাতন বাসস্ট্যান্ড, এসপি বাংলা, ট্রাফিক পয়েন্ট, উত্তর আরপিননগর, উকিলপাড়া, প্রিয়াঙ্গন মার্কেট, কাজির পয়েন্টে রাত ১২টা থেকে ১টা, সকাল ৬ টা থেকে ৭ টা, দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা, রাত ৮ টা থেকে রাত ৯ টায় লোডশেডিংয় হবে।
তেঘরিয়া, দক্ষিণ আরপিননগর, সাহেব বাড়ী, পশ্চিম বাজার, মধ্যবাজার, পুরাতন জেইলরোডে রাত ১ টা থেকে রাত ২ টা, সকাল ৭ টা থেকে সকাল ৮ টা, দুপুর ১ টা থেকে দুপুর ২ টা, বিকেল ৫ টা থেকে সন্ধ্যে ৬ টায় লোডশেডিংয় হবে।
ষোলঘর, নবীনগর, বনানী পাড়া, বিলপাড়, মাইজবাড়ী, মোহাম্মদপুর, বদিপুর, আমবাড়ী বাজার, হাজারীগাঁওয়ে রাত ২ টা থেকে রাত ৩ টা, সকাল ৮ টা থেকে সকাল ৯ টা, দুপুর ২ টা থেকে দুপুর ৩ টা, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টা, রাত ১০ টা থেকে রাত ১১ টায় লোডশেডিংয় হবে।
পশ্চিম হাজীপাড়া, মল্লিকপুর, কালিপুর, বিসিক, ওয়েজখালী, জলিলপুর, হবতপুরে ভোর ৪ টা থেকে সকাল ৫ টা, সকাল ১০ টা থেকে সকাল ১১ টা, বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা, রাত ৯ টা থেকে রাত ১০ টায় লোডশেডিংয় হবে।
ইকবাল নগর, নীলপুর, জেলাখানা, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর, বৈষবেড়, কলাইয়ায় ভোর ৫ টা থেকে সকাল ৬ টা, সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা, বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টায় লোডশেডিংয় হবে।

  • [১]