লন্ডন প্রতিনিধি
লোভ-লালসা এবং ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে হিউম্যানিষ্টদের কাজ করতে হবে। একজন মানবাধিকার কর্মি হতে হলে তাঁকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে, যাদের ত্যাগের মন মানসিকতা আছে তাদেরই মানবাধিকার কর্মী হওয়া সাজে। বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার বিশেষ সাধারণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন যেখানেই মানবতার লংঘন সেখানেই মানবধিকার কমিশন, এই লক্ষ্য নিয়ে ১৯৮৭ সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের। আগামী বছর সংগঠনটি তিন দশক পূর্তি উদযাপন করবে। বিশ্বব্যাপী সংগঠনটি এক হাজারেরও অধিক শাখার মাধ্যমে কাজ করছে। গতকাল ১৭জুলাই বিকেলে ইষ্টলন্ডনের মাইক্রো বিজেেনন্স সেন্টারে যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও হিউম্যান রাইট কমিশনের এম্বেসেটর সহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেন্ডকাউন্সিলের মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইট কমিশনের সিলেট বিভাগীয় গভর্ণর বাবু আর.কে.ধর, ঢাকা নর্থ ও সাউথ রিজিওনের গভর্ণর সিকন্দর আলী জাহিদ, ইউরোপীয়ান কো-অর্ডিরনটর তারাউল ইসলাম, ইউকে গভর্ণর শাহানুর খান, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী দিলওয়ার হোসেন, সমাজসেবী মুহিবুর রহমান মুহিব।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, আলহাজ্ব উস্তার আলী, লন্ডন শাখার প্রেসিডেন্ট জাহাঙ্গির খান, ওয়েষ্টমিনিষ্টার শাখার সেক্রেটারী হিফজুর রহমান, এসেক্স শাখার সেক্রেটারী আব্দুল মজিদ, ইংল্যান্ড শাখার ভাইস প্রেসিডেণ্ট ফয়সল চৌধুরী, নারীনেত্রী মেহের নিগার চৌধুরী, হাজী আব্দুল হান্নান, শফিক আহমদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন, আলতাফুর রহমান মোজাহিদ, হেলাল চৌধুরী, আব্দুল বাসিত প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইংল্যান্ড শাখার সেক্রেটারী আব্দুল হাফিজ বক্কর। অনুষ্ঠানে সকলকে সংগঠনের সঙ্গীত বাজিয়ে শোনানো হয়। সংগঠনকে এগিয়ে নিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বছর ছয়জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন আব্দুল আহাদ চৌধুরী, মতিয়ার চৌধুরী, সহিদুর রহমান, শাহানুর খান, তারাউল ইসলাম, আব্দুল হাফিজ বক্কর। যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন মেয়র পারভেজ আহমদ ও সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন মুহিবুর রহমান মুহ্বি, জাহাঙ্গীর খান ও উস্তার আলী ।