আকরাম উদ্দিন
সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বর্তমান ও সাবেক চেয়ারম্যান আছেন ১৬জন। নির্বাচনী মাঠে এই বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা দাপুটে প্রার্থী হিসেবে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ দলীয় প্রতীক নিয়ে আবার অনেকেই আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
জানা গেছে, সদর উপজেলার সুরমা ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের মধ্যে নির্বাচনী লড়াইয়ে আছেন বর্তমান চেয়ারম্যান আবদুছ সাত্তার, সাবেক চেয়ারম্যান আমির হোসেন রেজা। আবদুছ সাত্তার জাতীয় পার্টির প্রার্থী এবং আমির হোসেন রেজা স্বতন্ত্র প্রার্থী।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবদুল কাদির, সাবেক চেয়ারম্যান মোকসুদ আলী ও ওসমান গনি। আবদুল কাদির স্বতন্ত্র, মোকসুদ আলী আওয়ামী লীগ এবং ওসমান গণি বিএনপির প্রার্থী।
রঙ্গারচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ান ফরহান রাজা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ফরহাদ রাজা চৌধুরী স্বতন্ত্র এবং আবুল কালাম আজাদ আওয়ামী লীগের প্রার্থী।
কুরবাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবুল বরকত স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচন করছেন। মোল্লাপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।
লক্ষণশ্রী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল অদুদ বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গৌরারং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বতন্ত্র এবং সাবেক চেয়ারম্যান মো. ফুল মিয়া বিএনপির প্রার্থী হিসেবে আছেন। কাঠইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লুৎফুর রহমান স্বতন্ত্র এবং সাবেক চেয়ারম্যান আনজব আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোহনপুর ইউনিয়নে বতর্মান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান নুরুল হক প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাজুল ইসলাম বিএনপির প্রার্থী, নুরুল হক জাতীয় পার্টির প্রার্থী।