বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজার বণিক সমিতি ১১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার শক্তিয়াখলা বাজারে হাজী আব্দুল বাছিতের সভাপতিত্বে বাজার বণিক সমিতির কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ মিয়া ও প্রবীণ ব্যক্তি আফছর উদ্দিন।
সভায় বাজার ও ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। বাজার ও বাজার এলাকায় সন্ত্রাস, নাশকতা, সমাজ ও আইনশৃংখলা বিরুধী কার্যকলাপ যাতে সংগঠিত না হয় এ ব্যাপারে সকল ব্যবসায়ীদের সতর্ক থাকতে আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে আব্দুল বাছিতকে সভাপতি, রফিক আহমদ আলবাব সহ-সভাপতি, আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, আইনুল হক সহ-সাধারণ সম্পাদক, বরজু মিয়া অর্থ সম্পাদক, অর্জুন দেবনাথ সহ-অর্থ সম্পাদক, নুরুল হক, আলমগীর মিয়া, ফজলুল করিম, ডা. গোপাল শুক্ল বৈদ্য ও নাজিম মাহমুদকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।