স্টাফ রিপোর্টার
মঙ্গল শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কালিবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি,কে চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড বিশ্বজিৎ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সহকারী পরিচালক রবিন আচার্য, বিশ্বম্ভপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, দ. সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার প, হল্লাদ ঘোষ বলাই এষ, পরিমল তালুকদার, নিউটন দাস, আশুতোষ দাস, শিক্ষক সঞ্জুু ভট্টাচার্য, বিধান দাস রাজিব, সরকার টিটু দাস প্রমুখ।
প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার প্রতিযোগিগণ অংশগ্রহণ করেন। বিজয়ী ও প্রত্যেক গ্রুপের অংশগ্রহণকারীদেরকে সুচিত্রা ফ্যাশনের সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীরা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সিলেট বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন শ্রী মলয় ত্রিবেদী।