স্টাফ রিপোর্টার
মরমি কবি হাসন রাজার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় হাসন রাজার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
উল্লেখ্য, লক্ষণশ্রীতে মায়ের কবরের পাশে কবর দেওয়া হয় মরমি কবি হাসন রাজাকে। এই কবর তিনি মৃত্যুর পূর্বেই নিজে প্রস্তুত করেছিলেন।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি সামারীন দেওয়ান, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে হাসন রাজার কবর জিয়ারত করেন জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন মরমি কবি হাসন রাজা। লক্ষণশ্রীতে ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) হাসন রাজার জন্ম হয়।