- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শতভাগ পাশ জেলার ৫৫ বিদ্যালয়ে, সর্বোচ্চ ছাতকে ১২টি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ২২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাশ করেছে। গত বার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছিল। সে তুলনায় এবার ৬ গুণেরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
ছাতক উপজেলায় সর্বোচ্চ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার ২টি, দিরাই উপজেলার ৮টি, ধর্মপাশা উপজেলার ৬টি, দোয়ারাবাজার উপজেলার ৫টি, জগন্নাথপুর উপজেলার ১১টি, জামালগঞ্জ উপজেলার ১টি, শাল্লা উপজেলার ১টি, শান্তিগঞ্জ উপজেলার ৩টি, সুনামগঞ্জ সদর উপজেলার ৪টি, তাহিরপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোÑবিশ^ম্ভরপুর উপজেলার হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় এবং সাতগাঁও উচ্চ বিদ্যালয়। ছাতক উপজেলার আলঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়, আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সামারুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়, বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়, বুরাইয়া স্কুল এন্ড কলেজ, সি.বি.পি উচ্চ বিদ্যালয়, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, মোগলগাঁও উচ্চ বিদ্যালয়, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ উচ্চ বিদ্যালয় এবং জাহিরপুর উচ্চ বিদ্যালয়। দিরাই উপজেলার আলহাজ¦ আব্দুল ওয়াহিদ উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ আব্দুল্লা উচ্চ বিদ্যালয়, আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ ফিম্যাল একাডেমি, চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, মাতিয়াপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, তাড়ল উচ্চ বিদ্যালয়। ধর্মপাশা উপজেলার আবিদনগর উচ্চ বিদ্যালয়, একতা উচ্চ বিদ্যালয়, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়, চামারদানি উচ্চ বিদ্যালয়, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মধ্যনগর পাবলিক গার্লস উচ্চ বিদ্যালয়। দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা চৌধুরীপাড়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু স্কুল, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়, সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, টেংরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। জগন্নাথপুর উপজেলার আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেশবপুর উচ্চ বিদ্যালয়, লামাটুকেরবাজার উচ্চ বিদ্যালয়, পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রসুলগঞ্জ আব্দুল কাদির মাহিরুন্নেচ্ছা পাবলিক উচ্চ বিদ্যালয়, সাজেদা খানম উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। শাল্লা উপজেলার প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় এবং পাগলা হাই স্কুল এন্ড কলেজ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়। তাহিরপুর উপজেলার বড়দল উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।

  • [১]