- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শতাধিক কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা

করোনা ভাইরাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও কর্মহীন শতাধিক মানুষজনকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সৌদী প্রবাসী মো. রুকন উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে শহরের কালীপুরস্থ নিজ বাসভবনের সামনে শতাধিক মানুষজনের মধ্যে মোট ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একে মিলন আহমদের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক গাজী আফজাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, জেলা বঙ্গঁবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সি এন এন বাংলা টিভির প্রতিনিধি মহিবুর রেজা টুনু, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ, আলী হোসেন, রেজাউর ইসলাম রেজা, মহিলা সম্পাদিকা চাদঁনী আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু, সোহাগ মিয়া, শাহাব উদ্দিন, সাজ উদ্দিন প্রমুখ।
এসময় গত শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]