স্টাফ রিপোর্টার
জেলায় গত মঙ্গলবার রাত পর্যন্ত ৭ হাজার ৪শত ২৪ জনের নমুনা পরীক্ষায় ৮৭৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। সবচেয়ে বেশী ২৩২ জন শনাক্ত হয়েছেন ছাতক উপজেলায়। সুনামগঞ্জ সদর উপজেলায় ২১৯। মোট আক্রান্তের ৫১ দশমিক ৬০ শতাংশই রয়েছেন এই দুই উপজেলায়। এদিকে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যায় উপরের দিকে উঠে আসছে দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। দোয়ারাবাজার উপজেলায় ৭৮ জন, জগন্নাথপুর উপজেলায় ৭২ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই ৪ উপজেলায় রয়েছেন আক্রান্তের ৩২ দশমিক ০৩ শতাংশ। এছাড়াও দিরাই উপজেলায় ২৫ জন, শাল্লা উপজেলায় ৩৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩১ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন ধর্মপাশা উপজেলায় ১৮ জন শনাক্ত হয়েছেন। এই ৫ উপজেলায় রয়েছেন করোনায় আক্রান্তের ১৬ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলার ১০ উপজেলার আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ১২ জন শনাক্ত হয়েছেন ছাতক উপজেলায়।
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯ জন, জগন্নাথপুর উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় ২ জন, দিরাই উপজেলায় ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন এবং তাহিরপুর উপজেলায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ০৮ শতাংশ। মঙ্গলবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ৩২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১৩ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, ছাতক উপজেলার ১৬ জন আরোগ্য লাভ করেছেন। এনিয়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৩৫ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৩০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১৪ জন, শাল্লা উপজেলা থেকে ১১ জন, জগন্নাথপুর উপজেলার ১৭ জন, দিরাই উপজেলা থেকে ৮ জন, ছাতক উপজেলার ৪৩ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ২৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ১২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৪ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৬ জন।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এরমধ্যে ছাতক উপজেলার ৩ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
মঙ্গলবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মঙ্গলবার ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।