স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, দিরাই উপজেলার ৬ জন, ধর্মপাশা উপজেলার ৮ জন, এবং শাল্লা উপজেলার ২ জন। আক্রান্তদের সকলেই র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে শনাক্ত হন। রিপোর্ট অনুযায়ী ১১২ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১.৪২ শতাংশ।
এদিকে নতুন করে সুস্থ হয়েছেন ছাতক উপজেলার ১০ জন। এদের মধ্যে ৫ জন ধর্মপাশা এবং ৫ জন জগন্নাথপুর উপজেলার। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথপুর উপজেলার ১ জন।
বুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৬৪ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮৬ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৩৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ২০ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলার ৩৬ জন, ধর্মপাশা উপজেলার ৩৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩১ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন এবং শাল্লা উপজেলায় ৭ জন আইসোলেসনে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সুনামগঞ্জের ২৩ জন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,১৫৭ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮৫৮ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ২৯৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৩০২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২৪ জন।