- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শনিবার বিদ্যুৎ থাকবে না

ছাতক-সুনামগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরী সংরক্ষণ ও মেরামত কাজ সহ লাইনটির আশপাশের গাছ কাটার জন্য আগামীকাল শনিবার শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী পর্যন্ত উন্নয়ন মেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩ কেভি লাইনে জরুরী মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার ছাতক সুনামগঞ্জ ৩৩ কেভি লাইন বন্ধ থাকবে। ঐ দিন বিকল্প সোর্স হতে গ্রাহকদের রেশনিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]